

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্যালারিতে উপস্থিত তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ নিজের অভিনব প্রচারণা কৌশলের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে দুই ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র ও মাতেওকে নিয়ে গ্যালারিতে হাজির হন জর্জিনা। রোনালদোর দুই সন্তান পরেছিল ‘রোনালদো’ লেখা ৭ নম্বর জার্সি। অন্যদিকে জর্জিনার জার্সিতেও ছিল ৭ নম্বর, তবে সেখানে ‘রোনালদো’র পরিবর্তে লেখা ছিল ‘Mimoa’।এই একটি শব্দই তৈরি করেছে ব্যাপক কৌতূহল। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, Mimoa হলো জর্জিনা রদ্রিগেজের নতুন ফ্যাশন ব্র্যান্ড। ম্যাচ চলাকালে টেলিভিশন সম্প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে জর্জিনার ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে কোটি মানুষের নজরে আসে ব্র্যান্ডটির নাম।বিশ্লেষকদের মতে, যেখানে নতুন একটি ব্র্যান্ডকে পরিচিত করতে বড় বড় প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, সেখানে জর্জিনা মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমেই নিজের ব্র্যান্ডের কার্যকর প্রচারণা করতে সক্ষম হয়েছেন।Mimoa মূলত অ্যাথলিজার (Athleisure) ধাঁচের পোশাকের ব্র্যান্ড। এতে খেলাধুলা ও দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক এবং স্টাইলিশ পোশাক তৈরি করা হবে। ব্র্যান্ডটির পোশাকের নকশা ও পরিচালনার দায়িত্বও নিজেই পালন করছেন জর্জিনা।এরই মধ্যে ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও বিশ্লেষকদের অনেকেই জর্জিনার পরা সাদা-কালো ভি-নেক জার্সি-স্টাইলের পোশাকটির প্রশংসা করেছেন। তাঁদের মতে, পোশাকটি যেমন আকর্ষণীয়, তেমনি জর্জিনার ওপরও দারুণ মানিয়েছে।রোনালদো ম্যাচে গোল করতে না পারলেও, গ্যালারিতে বসেই জর্জিনা রদ্রিগেজ নিজের নতুন ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে পরিচিত করার ক্ষেত্রে যেন ‘দশে দশ’ নম্বর পেয়ে গেছেন।
